Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য আগুনে পুড়লো গাড়ি

আগুনে পুড়লো গাড়ি

আগুনে পুড়লো গাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি :  মঙ্গলবার ভোরে নাশকতার আগুনে পুড়লো গাড়ি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর এলাকায়। সৃষ্টি হয় চাঞ্চল্য। জানা যায়, প্রতিদিনের মতো নেতাজি নগর এলাকার বাসিন্দা লিটন গোপ নেতাজি নগর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গাড়ি রেখে বাড়িতে চলে যায়। রাত আনুমানিক সাড়ে তিনটে নাগাদ লিটন গোপের কাছে খবর আসে তার গাড়িতে আগুনে জ্বলছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি ।

 খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত গাড়ি চালক। তিনি আরো জানান, এদিন এলাকায় কিছু বহিরাগত ছেলেকে দেখা যায়। হয়তো তারা এই ঘটনা সংগঠিত করেছে বলে গাড়ি চালকের ধারণা। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha