Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস এবং ঘাসফুল শিবিরের প্রচার

নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস এবং ঘাসফুল শিবিরের প্রচার

নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস এবং ঘাসফুল শিবিরের প্রচার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি :  প্রচারে কোনভাবেই খামতি রাখতে নারাজ রাজ্যে বিরোধী দলগুলি। দলের হাই কমান্ডের নির্দেশে দিকে দিকে শুরু হয়েছে জোর প্রচার। প্রার্থী তালিকা ঘোষণা না হলেও রাজ্যের অন্যতম বিরোধী দল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার এলাকার প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা শান্তি পাড়া মসজিদ রোড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য তিনি মানুষের কাছে আবেদন করেন। পরবর্তী সময়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বাড়ি বাড়ি প্রচারে বের হয়ে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন।

 গত পৌনে পাঁচ বছরে বিজেপি দল এবং সরকার পুরোপুরি ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে এবং রাজ্যের সার্বিক উন্নয়ন করতে মানুষ চাইছে। এবং এই বিজেপি দলকে পরাস্ত করতে এ বিধানসভা নির্বাচন জনগণের লড়াই। জনগণ বিজেপিকে ত্রিপুরা রাজ্য থেকে বিদায় জানাতে প্রস্তুত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও চলছে ডোর টু ডোর প্রচার। ঘাসফুল শিবির সংগঠন নিয়ে চিন্তায় ভুগলেও মঙ্গলবার সকালে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে দলের যুব কর্মী শান্তনু সাহা অভিযোগ তুলেন যুবকদের জন্য এলাকায় কোন কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। বাম শাসন থেকে বিজেপি সরকারের আমলেও তারা বঞ্চিত হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত এলাকায় থেকে বিধায়ক হয়ে কোন উন্নয়নমূলক কাজ করেনি। তাই তৃণমূল কংগ্রেস মানুষের বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছে বলে দাবি করেন এই যুবক কর্মী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha