স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি : ২৩ শে জানুয়ারি কমলপুর মহকুমা ১২ ঘন্টার বনধ অবশেষে প্রত্যাহার করল দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। রবিবার সামাজিক মাধ্যমে এসে এ বিষয়ে ঘোষণা দেন তিনি। সামাজিক মাধ্যমে প্রদ্যোত কিশোর দেববর্মণ লিখেছেন ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাই এ শুভদিনে কমলপুর মহকুমা সুরমা বিধানসভা কেন্দ্র এবং কমলপুর বিধানসভা কেন্দ্র ১২ ঘন্টার বনধ থাকবে না। এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবি জানান প্রদ্যোত।
উল্লেখ্য, শনিবার কমলপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথার নেতৃত্ব মেরি দেববর্মা বনধের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলছিলেন, ১৮ জানুয়ারি কমলপুর বামনছড়ায় খুন হয়েছিলেন তিপ্রা মথার কর্মী প্রণজিৎ দেববর্মা। পরে কুলাই হাসপাতাল থেকে মৃতদেহ যখন কমলপুর হয়ে মরাছড়া নিয়ে যাওয়ার জন্য শোক মিছিলে আয়োজন করা হয়েছিল তখন প্রশাসনিক কোন সহযোগিতা না করে বাধা দেওয়া হয়েছে। এবং তিপ্রা ওমেন ফেডারেশনের বহু কর্মীরা প্রশাসনিক কর্মীদের সাথে ধস্তাধস্তিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে অভিযোগ তোলেন তারা। এদিকে জানা যায় এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত পুলিশ ছয় জনকে জালে তুলেছে।

