Friday, August 14, 2026
বাড়ি রাজ্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যুবক

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যুবক

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জানুয়ারি : জঙ্গলে কলাপাতা আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যুবক। আহত যুবকের নাম জহরলাল দেববর্মা। ঘটনা সিধাই থানার অন্তর্গত গজাপাড়া এলাকায়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার গজাপাড়া এলাকার যুবক জহরলাল দেববর্মা শ্রাদ্ধানুষ্ঠানের জন্য বাড়ির পাশে একটি জঙ্গলে কলাপাতা আনতে যায়। সে সময় দুর্বৃত্তরা গুলি চালায়।

 পরবর্তী সময় জহরলাল দেববর্মার চিৎকার শুনে ছুটে আসে আশেপাশে লোকজন। এলাকাবাসী নিয়ে যায় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতাল চিকিৎসাধীন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha