Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য ৯ রোহিঙ্গা আটক

৯ রোহিঙ্গা আটক

৯ রোহিঙ্গা আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জানুয়ারি : নির্বাচনের প্রাকমুহুর্তে রাউৎখলা আটক নয় জন বাংলাদেশী রোহিঙ্গা বলে অভিযোগ। তুলে দেওয়া হয় বিশালগড় থানা পুলিশের হাতে। শনিবার দুপুর একটার নাগাদ বিশালগড় রাউৎখলা এলাকাবাসী দেখতে পায় সাতজন মহিলা, দুজন পুরুষের কথাবার্তায় অসংলগ্নতা দেখতে পেয়ে তাদের আটক করে পরিচয় জানতে চাইলে জানতে পারে কোন এক ব্যক্তি তাদেরকে বাংলাদেশ থেকে রাজ্যে অবৈধভাবে নিয়ে এসেছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এদিন এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তাদের আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু পুলিশের বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আসলে তারা বাংলাদেশী রোহিঙ্গা কিনা তদন্ত চলছে। কিন্তু এলাকাবাসীর মধ্যেই এদিন ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নজরদারি রয়েছে সীমান্তবর্তী এলাকা গুলিতে। তারপরও কিভাবে রাজ্যে প্রবেশ করেছে তারা। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha