Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য আগামী দুদিনের মধ্যে রাজ্যের নতুন কিছু দেখার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

আগামী দুদিনের মধ্যে রাজ্যের নতুন কিছু দেখার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

আগামী দুদিনের মধ্যে রাজ্যের নতুন কিছু দেখার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জানুয়ারি : ভারতীয় জনতা পার্টি একাই যথেষ্ট শক্তিশালী। কোন দলের সঙ্গে জোট নিয়ে ভাবে না। শনিবার  ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ২০ এবং ৩২ নং ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে বের হয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন বলেন ভারতীয় জনতা পার্টির সাথে এখনো জোট রয়েছে আই পি এফ টি।

তারপরেও যদি কোন রাজনৈতিক দল জোট করতে চায় তাহলে দরজা খোলা রয়েছে। তবে আগামী এক দু'দিনের মধ্যে নতুন কিছু হতে পারে। ভারতীয় জনতা পার্টি নিজেই যথেষ্ট শক্তিশালী একটি দল। সুতরাং কোন রাজনৈতিক দল জোটে না আসলেও কোন রকম সমস্যা নেই বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো দেশের প্রতিটি রাজ্যকে সমৃদ্ধ করা। মুখ্যমন্ত্রী দাবি করেন ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রয়েছে। মানুষ ভারতীয় জনতা পার্টির উন্নয়নের ধারা বজায় রাখতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha