Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ

দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ

দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিন পূর্বদয়া সামাজিক সংস্থার উদ্যোগে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রতাপগড় মণ্ডলের সহায়তায় প্রতাপগড় বাজারে অবস্থিত রামঠাকুর বালিকা বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুঃস্থ প্রায় শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পূর্বদয়া সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নীতি দেব, ডেপুটি মেয়র মনিক দাস দত্ত, মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। নতুন বছরে সকলে মিলে আনন্দে মেতে উঠেছে।

 তবে এর মাঝে কোভীডের চাপ রয়েছে। কিন্তু তা ভারতে খুব একটা প্রভাব ফেলবে না। কারনব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত পিতৃতুল্য একজন রয়েছেন। তাঁর হাত ধরেই দেশ শ্রেষ্ঠ ও এগিয়ে যাচ্ছে। রাজ্যের মানুষের মধ্যে আন্তরিকতা রয়েছে। মানুষের আশীর্বাদ ও বিশ্বাসের উপর ভর করেই চলছে সরকার। ২০২৩ সালে এই রাজ্যে ফেরএকবার মোদী সরকার প্রতিষ্ঠিত করে বার্তা দিতে হবে মোদী আছে তো সমস্ত কিছু সম্ভব বলে জানান পূর্বদয়া সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নীতি দেব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha