বাড়িরাজ্যএন সি দেববর্মার অবস্থা সংকট জনক

এন সি দেববর্মার অবস্থা সংকট জনক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর :  হৃদ রোগে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রাজস্ব দপ্তরের মন্ত্রী এন সি দেববর্মা। শুক্রবার দুপুরে নিজ বাসভবনে আচমকা শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন তিনি। পরিবারের লোকজনেরা সাথে সাথে তাঁকে  নিয়ে যায় আইজিএম হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মন্ত্রী এন সি দেববর্মাকে জিবি হাসপাতালে স্থানান্তর করে দেন। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন।  এদিকে খবর পেয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্য মন্ত্রী সভার সদস্য মন্ত্রী এন সি দেববর্মাকে দেখতে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

 তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। পরিবার পরিজনদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। শেষে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান  মন্ত্রী সভার বশিষ্ঠ মন্ত্রী এন সি দেববর্মার এদিন কার্ডিও ভাসকুল্যার হয়ে ব্রেনের মধ্যে রক্ত জমাট বেঁধে গেছে। তাঁর বয়স হয়েছে। দীর্ঘ দিন যাবত অসুস্থ। এরই মধ্যে এই ঘটনা ঘটেছে। চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। অপারেশনের প্রয়োজন রয়েছে। তবে এতে ব্যাপক ঝুঁকি রয়েছে। এই অস্ত্রপচার যাতে সফল হয় তাঁর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা  করেন মুখ্যমন্ত্রী। এদিকে খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। রাজ্যের বর্ষীয়ান নেতৃত্ব তথা ভারতীয় জনতা পার্টি ও আই পি এফ টি জোট সরকারের কেবিনেট মন্ত্রী এন সি দেববর্মার ব্রেইন স্ট্রোক হয়েছে। তাঁর অপারেশন চলছে। এই অপারেশনের পর সুস্থ হয়ে ফিরে এসে কাজে যোগ দেবেন বলে আশা ব্যক্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য