Monday, September 28, 2026
বাড়ি রাজ্য পাঞ্চালি ভট্টাচার্যীকে জিবি হাসপাতালে দেখতে গেলেন উপমুখ্যমন্ত্রী

পাঞ্চালি ভট্টাচার্যীকে জিবি হাসপাতালে দেখতে গেলেন উপমুখ্যমন্ত্রী

পাঞ্চালি ভট্টাচার্যীকে জিবি হাসপাতালে দেখতে গেলেন উপমুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : শনিবার সন্ধ্যায় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় রাজধানীর মন্ত্রীবাড়ি রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহধর্মিনী পাঞ্চালি ভট্টাচার্যী। মঙ্গলবার সকালে পাঞ্চালি ভট্টাচার্যীকে জিবি হাসপাতালে দেখতে যান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।

পাঞ্চালি ভট্টাচার্যীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে উপমুখ্যমন্ত্রী জানান বিরোধী দলনেতা মানিক সরকারের সাথে দীর্ঘদিনের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। এবং বিধানসভায়ও একই সাথে কাজ করেন। বিগত দিনে বহুবার সহযোগিতা করেছেন বিরোধী দলনেতা তথা প্রাপ্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাই মানিক সরকারের সহধর্মীনীর দুর্ঘটনার খবর পেয়ে তিনি জিবি হাসপাতালে দেখতে এসেছেন বলে জানান তিনি। পাঞ্চালি ভট্টাচার্যীর দ্রুত আরোগ্য কামনা করেন উপমুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha