Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য আটক বাংলাদেশী

আটক বাংলাদেশী

আটক বাংলাদেশী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর :  বেআইনিভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরায় প্রবেশ করা এক নাগরিক আটক হয়। অবৈধভাবে আসা বাংলাদেশী নাগরিককে আটক করে কৈলাসহর থানার পুলিশের হাতে তোলে দেয় স্থানীয়রা। পুলিশ বাংলাদেশী নাগরিককে শনিবার কৈলাসহর আদালতে তোলা হয়। এ বিষয়ে পুলিশের কাছ থেকে জানা যায়, শুক্রবার রাতে কৈলাসহরের মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অচেনা এক ব্যাক্তিকে ঘোরাফেরা করতে দেখে গ্রামের মানুষের সন্দেহ হয়।

 তারপর এ ব্যাক্তিকে গ্রামবাসীরা জিজ্ঞেস করলে তার কথাবার্তা ব্যাপক অসংলগ্নতা পাওয়া যায়। আটক করে কৈলাসহর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে মূর্তিছড়া গ্রামে গিয়ে ব্যক্তিকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে। দীর্ঘক্ষন পুলিশের জিজ্ঞাসাবাদের পর আটক যুবক পুলিশের কাছে স্বীকার করে সে বাংলাদেশের নাগরিক। মূর্তিছড়া গ্রামের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটা তার পাড় হয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছে। তার নাম কমল উদ্দিন, বাড়ি বাংলাদেশের মৌলভি বাজার জেলার কমলগঞ্জ থানার অধীনে উত্তর আদামপুরের গোনাগাঁও এলাকায়। এব্যাপারে কৈলাসহর থানায় সুনির্দিষ্ট ভাবে একটি মামলা হয়েছে বলে জানান ওসি। গত কয়েকদিনে ১০ জন বাংলাদেশি আটক হয়েছে কৈলাসহরে। কিন্তু এর পেছনে মূলত কি রহস্য রয়েছে তা নিয়ে জনমনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের সুষ্ঠু তদন্তে বের হয়ে আসতে পারে বাংলাদেশী নাগরিক বেআইনিভাবে ত্রিপুরায় প্রবেশ করার মূল কারণ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha