Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য উদ্ধার মৎস্যজীবীর মৃতদেহ

উদ্ধার মৎস্যজীবীর মৃতদেহ

উদ্ধার মৎস্যজীবীর মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর :   বিশ্ব মৎস্য দিবসের দিন অস্বাভাবিক মৃত্যু মৎস্যজীবীর। ঘটনা সোমবার সকালে খোয়াই অফিসটিলা এলাকায়। মৃত মৎস্যজীবীর নাম মনি লাল দাস। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। জানা যায় মৃত মৎস্যজীবীর বাড়ি পহরমুড়া গুদারাঘাট এলাকায়।

মৃত ব্যক্তির নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হওয়াতে অনেকের ধারণা হৃদ রোগের কারণে মৃত্যু হয়েছে। এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় মর্গে। পুলিশ জানায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নেওয়া হয়েছে। ময়না তদন্তে রিপোর্ট হাতে আসলে স্পষ্ট হবে কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা খুন হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha