Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ

উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ

উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : রেল লাইন থেকে উদ্ধার রহস্যজনক মৃতদেহ। মৃত যুবকের নাম রাজদীপ রায়। বাড়ি তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকায়। তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার সকালে এলাকার লোকজন প্রত্যক্ষ করে একটি ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে রয়েছে। পরবর্তীতে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া রেল পুলিশ'কে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেলিয়ামুড়া  রেল পুলিশ। জানা গেছে মৃতদেহটি তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর এলাকার রাজদীপ রায়ের মৃতদেহ। পরবর্তীতে পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং কান্নায় ভেঙ্গে পরে। রাজদীপের পিতা লিটন রায়ের অভিযোগ করে জানান শুক্রবার সন্ধ্যায় রাজদীপ বেরিয়ে যায় । তারপর আর বাড়ি ফিরে আসেনি। তিনি আরো জানান বৃহস্পতিবার রাজদীপের জন্মদিনের দিন গোলাবাড়ি এলাকার লিটন গোপের মেয়েকে নাকি রাজদীপ মেরেছে। এই ঘটনা নিয়ে থানা পর্যন্ত জলঘোলা হয়। পুলিশ রাজদীপকে ওই মেয়ের অভিযোগ মূলে থানায় তুলে নিয়ে আসে। রাজদীপের পিতা আরো জানায় ওই মেয়ে নাকি রাজদীপ'কে ভালোবাসতো। কিন্তু সে ওই মেয়েকে পছন্দ করতো না। তবে এই ঘটনার পেছনে প্রকৃত কি রহস্য লুকায়িত রয়েছে তা স্পষ্ট হবে পুলিশি তদন্তের মাধ্যমেই।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha