Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য অখিল ভারত সমবায় সপ্তাহকে সেবা সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ

অখিল ভারত সমবায় সপ্তাহকে সেবা সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ

অখিল ভারত সমবায় সপ্তাহকে সেবা সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : প্রতিবছরের মতে এই বছরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কো অপারেটিভ সেল সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারত সমবায় সপ্তাহকে সেবা সপ্তাহ হিসাবে পালন করার। এর অঙ্গ হিসাবে শনিবার দুর্গাবাড়ি স্থিত অঙ্গনওয়ারী কেন্দ্রের শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায়, গত ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে ৬৯ তম অখিল ভারত সমবায় সপ্তাহ।

সারা দেশের সঙ্গে রাজ্যেও সমবায় দপ্তরের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই সপ্তাহ উদযাপন করা হচ্ছে। তারই অঙ্গ  হিসাবে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কো অপারেটিভ সেল সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারত সমবায় সপ্তাহকে সেবা সপ্তাহ হিসাবে পালন করার। জেলা ও মণ্ডল সেল গুলির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। শনিবার দুর্গাবাড়ি টি এস্টেট কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সহায়তায় একটি অঙ্গনওয়ারী কেন্দ্রের শিশুদের জন্য পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবায়কে গুরুত্ব দিয়েছেন। দেশকে আত্ম নির্ভর করার ক্ষেত্রে সমবায় একটা বড় ভূমিকা নেবে। সমবায় গুলিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে দপ্তর কাজ করছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি আর টি সি -র চেয়ারম্যান অভিজিৎ  দেব, দুর্গাবাড়ি টি এস্টেট কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের মুখ্য উপদেষ্টা গোপাল চক্রবর্তী সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha