Sunday, November 29, 2026
বাড়ি রাজ্য কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গাঁজা বিরোধী অভিযান পুলিশের

কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গাঁজা বিরোধী অভিযান পুলিশের

কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গাঁজা বিরোধী অভিযান পুলিশের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর :রবিবার সকাল পর্যন্ত সিধাই থানার অন্তর্গত রাঙ্গাছড়া পঞ্চায়েত এলাকার বরগাছা এডিসি ভিলেজে গাঁজা বিরোধী অভিযান চালায় পুলিশ। জানা গেছে মহকুমার পুলিশ আধিকারিক আশীষ দাশগুপ্তের , নেতৃত্বে সিধাই থানার ওসি ও পুলিশ কর্মী, ১২৪ নম্বর ব্যাটালিয়ন সিআরপিএফ এবং টিএসআর বাহিনীর জওয়ানরা

এই অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানের মূল লক্ষ্য ছিল ওই এলাকায় অবৈধভাবে চাষ করা গাঁজা গাছের বাগান ধ্বংস করা। অভিযান চলাকালীন আনুমানিক ১৭ থেকে ১৮ একর জমিজুড়ে বিস্তৃত গাঁজার বাগানের সন্ধান পায়। সেখানে ছোট বড় গাঁজা গাছের পাশাপাশি আধা পরিপক্ব গাঁজা গাছও ছিল। নিরাপত্তা বাহিনীর যৌথ উদ্যোগে আনুমানিক ১ লক্ষ ১০ হাজার থেকে ১ লক্ষ ১৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়। মহকুমার পুলিশ আধিকারিক জানান এই ধরনের অভিযান জারি থাকবে। কিন্তু এই ধরনের অভিযান কতটা অব্যাহত থাকে সেটাই এখন দেখার বিষয়। কারণ পুলিশের কাছে তালিকা রয়েছে আরও কোন কোন জায়গায় গাজা বাগান রয়েছে। 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha