Sunday, November 29, 2026
বাড়ি রাজ্য উত্তর গেট এলাকায় বেপরোয়া যান নিয়ন্ত্রণে ব্যর্থ ট্রাফিক প্রশাসন, ফের দুর্ঘটনা

উত্তর গেট এলাকায় বেপরোয়া যান নিয়ন্ত্রণে ব্যর্থ ট্রাফিক প্রশাসন, ফের দুর্ঘটনা

উত্তর গেট এলাকায় বেপরোয়া যান নিয়ন্ত্রণে ব্যর্থ ট্রাফিক প্রশাসন, ফের দুর্ঘটনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর :জরিমানা আদায় করাই শুধুমাত্র ট্রাফিক পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে। নিয়ন্ত্রণ নেই শহরের যানজট এবং পদক্ষেপ নেওয়া হয় না বেপরোয়া গাড়িগুলির বিরুদ্ধে। রাজধানীর উত্তর গেট এলাকায় একাধিক ট্রাফিক কর্মী থাকলেও তারা জরিমানা করা এবং মন্ত্রীদের গাড়ি যাতে যানজটে না ফাসে তার জন্য দায়িত্ব পালন করেন।

এছাড়া বেপরোয়া বাইক স্কুটি এবং গাড়ি গুলির বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ নেই তাদের। এবার এক মহিলা স্কুটি চালকের বেপরোয়া স্কুটি চালানোর ফলে দুর্ঘটনার কবলে পড়লো অপর এক স্কুটি ও টমটম চালক। এতে স্কুটি চালক ও টমটম চালক অল্প বিস্তর আহত হয়। ঘটনাটি ঘটে রাজধানীর আস্তাবল ব্রিজ সংলগ্ন স্থানে। আহত স্কুটি চালক জানায় এক মহিলা স্কুটি চালক বেপরোয়া ভাবে স্কুটি চালিয়ে আচমকা তার স্কুটির সামনে চলে আসে। সাথে সাথে সে স্কুটির ব্রেক ধরে। এতে তার স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটমে ধাক্কা মারে। এতে টমটমের একটি চাকা খুলে যায়। এবং টমটমটিও দুর্ঘটনার কবলে পড়ে। সামান্য আহত হয় টমটম চালকও। এই ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মহিলা স্কুটি চালক।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha