Sunday, November 29, 2026
বাড়ি খেলা রিয়াল মাদ্রিদের জয়রথ থামাল আলাভেস

রিয়াল মাদ্রিদের জয়রথ থামাল আলাভেস

রিয়াল মাদ্রিদের জয়রথ থামাল আলাভেস


মাদ্রিদ, ২৯ নভেম্বর (হি.স.) : সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে আলাভেস রিয়াল মাদ্রিদ এর বিরুদ্ধে। আলাভেসের স্মরণীয় এই জয়ে গোল দুটি করেছেন তনি মার্তিনেস ও আনহেল পেরেস। রিয়াল মাদ্রিদের হয়ে এক মাত্র গোলটি করেন এমবাপে। এবারের লিগে ১৪ ম্যাচে এই ফরাসি তারকার গোল হল ১৪টি। ১২ ম্যাচে ১৫ গোল করে শীর্ষস্থানে আছে বার্সিলোনার অধিনায়ক হাফিনিয়া।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। স্পেনের সফলতম দলটির বিরুদ্ধে লিগে টানা ৯টি ম্যাচ হারের পর জয়ের দেখা পেল আলাভেস। ক্লাবটির ইতিহাসে বের্নাবেউয়ে স্রেফ দ্বিতীয় জয় এটি।

এই হারে বার্সিলোনাকে ছুঁয়ে ফেলার সুযোগ হারাল রিয়াল। ১৪ ম্যাচে তৃতীয় হারে ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে তারা। ৩৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে দুইয়ে উঠে এল আতলেতিকো মাদ্রিদ। আর শীর্ষে আছে বার্সিলোনা, তাদের পয়েন্ট ৩৬, একটি ম্যাচ কম খেলেছে শিরোপাধারীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha