স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৭ নভেম্বর : মাস্ক বাহিনীর
জন্য মন্ত্রীকে বিধল কংগ্রেস। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন
অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখোপাধ্যায় প্রবীর চক্রবর্তী বলেন ভারতীয়
জনতা পার্টির লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য যতটুকু নগ্ন পথ অবলম্বন করা যায়
সেই সমস্ত পথ অবলম্বন করে ক্ষমতায় টিকে থাকতে হবে। এবারের পুর ও নগর নির্বাচনে মানিক
বাবুর সরকার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তিনি আরো অভিযোগ করেন আগরতলা পুরো নিগম
এলাকায় বিশেষ করে মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে।
কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী আরো অভিযোগ করেন
ভোটের দিন সকাল থেকে যখন কংগ্রেস কর্মীদের ওপর একে একে আক্রমণ সংগঠিত করা হচ্ছে তখন
প্রদেশ কংগ্রেস সভাপতি পাঁচ বারের ও বেশি ফোন করেছেন রাজ্যের নির্বাচন কমিশনার কে।
কিন্তু তিনি ফোন তুলেন নি। তিনি আরো অভিযোগ করেন ভোটের দিন যখন ২৫ কম্পানি কেন্দ্রীয়
বাহিনীর জওয়ানদের মোতায়েন করার কথা ছিল, কোথায় মোতায়েন করা হয়েছে তাদের? কারন
সেই জওয়ানদের কোথাও দেখা যায়নি। পুলিশ এবং TSR ভোটকেন্দ্র গুলোতে মোতায়েন করা হলেও
কংগ্রেস কর্মী এবং ভোটারদের কোনরকম সহায়তা করতে দেখা যায়নি। যারা মুখে কালো কাপড়
বেঁধে মাথায় দলীয় পট্টি বেঁধে আগরতলা শহরে মন্ত্রীর নেতৃত্বে মিছিল করেছিল তাদেরকে
দেখা গেছে এদিন আগরতলা শহরে। এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত
জায়গা গুলোতে পুনর নির্বাচনের দাবি করলেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান