স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৭ নভেম্বর : শুক্রবার রাজ্যে
জুড়ে ভোট সন্ত্রাস নামিয়ে আনল ভোটের দিন সকাল সাতটা থেকে। ছাপ্পা ভোট সহ ভোটারদের
বাধা দেওয়া সহ একাধিক অভিযোগ এবং রক্তাক্তের ঘটনা সংঘটিত হয় এদিন। আগরতলা পুর নিগমের
২৯ নং ওয়ার্ডে দুর্বৃত্ত রাজেশ সূত্রধর ওরফে নারায়ণ সূত্রধর এক প্রবীণ নাগরিকের উপর
হামলা চালায়। রক্তাক্ত করে এই প্রবীণ নাগরিককে দুর্বৃত্ত রাজেশ বলে অভিযোগ। তার বিরুদ্ধে
অভিযোগ বৃহস্পতিবার রাতের বেলা প্রবীণ নাগরিক রতন দেবনাথের বাড়িতে গিয়ে গোটা পরিবারকে
হুমকি দিয়ে এসেছিল যাতে ভোট দিতে না যায়। শুক্রবার দুপুরে ভোট দিতে আসলে তাদের বাজারে
দুর্বৃত্ত বাহিনীর নেতা রাজেশ।
বাধা এড়িয়ে
ভোট দিতে গেলে তেলে বেগুনে জ্বলে ওঠে রাজেশ। ভোট দিয়ে বের হয়ে আসার পর বাড়ির প্রবীণ
নাগরিক রতন দেবনাথের উপর অতর্কিত হামলা চালায় এবং বাইকটি রাস্তার পাশে ঠেলে ফেলে দেয়
দুর্বৃত্তরা। অভিযুক্ত দুর্বৃত্ত রাজেশের বাড়ি যোগেন্দ্র নগর এলাকায়। পিতার নাম নেপাল
সূত্রধর। তার সঙ্গে ছিল ৩০ নং ওয়ার্ডের বর্মন টিলা এলাকার মিহির সরকার। পিতার নাম
প্রফুল্ল সরকার। তারা দুজন দা দিয়ে কানে কূপ দেয়। পাশাপাশি লাঠিসাটা দিয়ে হামলা
করে বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ রয়েছে। এই দুর্বৃত্তরা শাসক দলের
হয়ে সব সময় জীবিকা নির্বাহ করে। এদিকে ভোটের দিন দুপুর বেলা সেক্টর অফিসারের সামনে
আগরতলা পৌর নিগমের ১২ নং ওয়ার্ডের সিপিআইএম মনোনীত প্রার্থী কাজল রেখা সিনহা আক্রান্ত
হন। তিনি দাবি করেন, স্থানীয় বিজেপি দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়েছেন। আরো বলেন
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সেক্টর অফিসার, সেক্টর অ্যাসিস্ট্যান্ট সহ পুলিশ কর্মীরা।
কিন্তু কেউ এগিয়ে আসেনি দুর্বৃত্তদের বাধা দিতে।
অন্যদিকে আগরতলা পুর নিগম নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী রঞ্জিতা দেবনাথ
রাজনগর স্কুলে ভোটাধিকার প্রয়োগ করতে গেলে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বাম
প্রার্থীর পরিচয় পত্র ছিনিয়ে নেওয়া হয়। দুষ্কৃতীদের হামলার মুখে তিনি কোনও ভাবে
রাজনগর স্কুলের ভোট কেন্দ্র ছেড়ে এসে আত্মরক্ষা করেছেন বলে পরবর্তী সময় জানিয়েছেন।
সিপিআইএম পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দানের অভিযোগ। আগরতলা পুর নিগমের
১৭ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বৈশালী মজুমদার নিজের পোলিং এজেন্টদের নিয়ে পোলিং
স্টেশনে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দান করা হয় বলে অভিযোগ। প্রার্থী বৈশালী মজুমদার
জানান তিনি নিজের পোলিং এজেন্টদের নিয়ে বিজয় কুমার স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। স্কুলের
সামনে গাছের নিচে রাস্তার দুই পাশে মাক্স পরিধান করে কিছু দুষ্কৃতি দাঁড়িয়ে ছিল। তাদের
পিছনে ছিল বিজেপি কর্মীরা। ওনারা যাওয়ার সময় সময় মাক্স পরিধান করা দুষ্কৃতিরা ওনাদের
রাস্তা আটক করে পোলিং এজেন্টদের কাগজপত্র ছিনিয়ে নেয়। এবং তাদেরকে হেনস্তা করে। এমনকি
ওনাকে পর্যন্ত হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান