স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৭ নভেম্বর : সোনামুড়া নগর
পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী ঝুটন রায়ের বিরুদ্ধে টাকা দিয়ে
ভোট কেনার অভিযোগ আনলেন একই কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী হাবিল মিয়া। তিনি জানিয়েছেন
ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে । কিন্তু ৭ নম্বর ওয়ার্ডের
বিজেপি মনোনীত প্রার্থী ঝুটন রায় ভোটের দিন সকালবেলায় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে
টাকা বিলি করছেন।
কংগ্রেস প্রার্থী
হাবিল মিয়ার এই অভিযোগের পাল্টা জবাব দিলেন বিজেপি প্রার্থী ঝুটন রায়। তিনি জানিয়েছেন
এটা বিরোধী দলের পুরনো প্রথা মানুষকে বিভ্রান্ত করা। মানুষ এলাকার উন্নয়নের পক্ষে
রয়েছে মানুষ ভারতীয় জনতা পার্টিকেই চাইছে। সোনামুড়া নগর পঞ্চায়েতের ১৩ টি ওয়ার্ডেই
বিজেপি মনোনীত প্রার্থীদের বিশাল জয়জয়কার হবে। এদিকে সোনামুড়া নগর পঞ্চায়েতের মোট
১৩ টি ওয়ার্ড ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে। কোন রকম প্রতিকূলতা
নেই ভোটদানের ক্ষেত্রে। সকাল থেকে মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দান করছেন। সোনামুড়া
নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মোট ১৩ টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড কে বাদ
দিলে পরে বাকি ওয়ার্ড এর প্রার্থীদের মধ্যে থেকে কোন রকমের অভিযোগ পাওয়া যায়নি।
নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান