Friday, November 27, 2026
বাড়ি রাজ্য সমস্ত অভিযোগ গুলো খতিয়ে দেখার পর ব্যবস্থাও নেওয়া হয়েছে : কমিশনার

সমস্ত অভিযোগ গুলো খতিয়ে দেখার পর ব্যবস্থাও নেওয়া হয়েছে : কমিশনার

সমস্ত অভিযোগ গুলো খতিয়ে দেখার পর ব্যবস্থাও নেওয়া হয়েছে : কমিশনার

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৭ নভেম্বর : আগরতলা পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তর বনমালীপুর দুই নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সপরিবারে ভোট দিলেন রাজ্য নির্বাচন দপ্তরের কমিশনার ডঃ পিকে চক্রবর্তী। ভোট দিয়ে বেরিয়ে আসার পর তিনি বলেন পূর্বের অভিজ্ঞতার তুলনায় ভালো অবস্থানে রয়েছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে কিছু কিছু সমস্যা হয়েছে। কিছু কিছু জায়গায় তিনি অভিযোগ ও পেয়েছেন। সেই সমস্ত অভিযোগ গুলো খতিয়ে দেখার পর ব্যবস্থাও নেওয়া হয়েছে।

ব্যক্তিগত কিছু অভিযোগ রয়েছে। তাদেরকে মামলা করার জন্য বলা হয়েছে। পুলিশ তদন্তের মাধ্যমে সেগুলো দেখবে। তিনি রিটার্নিং অফিসার, ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল ইলেকশন অফিসার এবং অবজারভার সকলকেই বলেছেন নিজেদের কাজগুলো যাতে সঠিকভাবে করেন। আগরতলার এই সমস্ত বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা রাজ্যে ভালোভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। বহিরাগত কিছু মাক্স পড়ে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ঘোরাফেরা করছে এরকম অভিযোগও এসেছে তার কাছে। তিনি বিষয়টি পুলিশের মহা নির্দেশককে জানিয়েছেন। পুলিশের মহা নির্দেশক ব্যবস্থা নিয়েছেন। বিষয়টি নিয়ে কথা হয়েছে জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও। তাদেরও নজরে এসেছে বিষয়টি তারাও ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha