স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ নভেম্বর : মনোনয়নপত্র দাখিলের শেষ লগ্নে দেখা গেল আমবাসায়
অদ্ভুত চিত্র। প্রার্থী পছন্দ না হওয়ায় নির্দল থেকে প্রার্থী তৈরি করে মনোনয়ন পত্র
দাখিল করলেন বিজেপি কর্মীরা। যা রীতিমতোই শাসকদলের গলার কাঁটা হয়ে উঠেছে আসন্ন নির্বাচনে।
জানা যায়, প্রার্থী তালিকা ঘোষণার আগে থেকেই বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে একদিকে চলছে
পদত্যাগ, অন্যদিকে বিজেপির কর্মীরা নির্দল আসনে প্রার্থী হতে দৌড়ঝাঁপ। শেষ পর্যন্ত
আশঙ্কা বাস্তব হল।
আমবাসা পুর পরিষদের ৬ নং ওয়ার্ড ও ১০ নং ওয়ার্ডে
নির্দল প্রার্থী হলেন দুই বিজেপি কর্মী। ৬ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী হয়েছেন ৪৭
আমবাসা মন্ডলের আইটি ইনচার্জ শুভজিৎ সাহার সহধর্মিনী সাগরিকা বিশ্বাস সাহা। ১০ নং ওয়ার্ডে
পার্থী হয়েছে আমবাসা যুব মোর্চার মন্ডল সভাপতি বিশ্বজিৎ রায়। ৬ নং ওয়ার্ডের নির্দল
প্রার্থীর হয়ে জানান, এলাকার মানুষ তাদের পক্ষে আছে। দাবি করেন জয় নিয়ে পুরোপুরি
নিশ্চিত। উল্লেখ্য নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ লগ্নে নির্দল প্রার্থীর হয়ে
শাসক দলের কর্মীরা লড়াই করার রাজনীতি রাজ্যের নতুন নয়। আর রাজনীতিতে শেষ কথা বলতে
কোন কিছু নেই। এখন দেখার বিষয় এই লড়াই কতদূর এগিয়ে যায় এবং কতটা ল্যাং মেরে বিজেপি
মনোনীত প্রার্থীকে পরাজিত করতে পারেন নির্দল প্রার্থীরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান