Friday, November 6, 2026
বাড়ি রাজ্য নির্বাচন ঘোষণা হতেই সন্ত্রাস শান্তিরবাজার ও খোয়াইয়ে, প্রতিবাদ জানায় বামেরা

নির্বাচন ঘোষণা হতেই সন্ত্রাস শান্তিরবাজার ও খোয়াইয়ে, প্রতিবাদ জানায় বামেরা

নির্বাচন ঘোষণা হতেই সন্ত্রাস শান্তিরবাজার ও খোয়াইয়ে, প্রতিবাদ জানায় বামেরা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ নভেম্বর : আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে সিপিএমের মনোনীত প্রার্থী ও প্রস্তাবকদের উপর হামলা এবং হেনস্তার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করল সিপিএম খোয়াই মহকুমা কমিটি। সিপিএমের অভিযোগ, গত ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে দলের প্রার্থী ও সমর্থকদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। এর প্রতিবাদে আজ দুপুর একটায় খোয়াইয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি খোয়াই থানার ওসির কাছে স্মারকলিপি প্রদান করেন দলীয় নেতৃত্ব।সিপিএম নেতৃত্বের দাবি, অবিলম্বে সমস্ত হিংসাত্মক ঘটনা বন্ধ করে প্রার্থী ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তাঁরা। এদিকে মনোনয়ন জমা দিতে পারল না শান্তিরবাজার পুর পরিষদের বামফ্রন্ট প্রার্থীরা৷ শুক্রবার পতিছড়ি সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুললেন সিপিআইএম নেতৃত্ব। নির্বাচন ঘোষনার পর থেকেই রিটার্নিং অফিসারের অফিস ঘেরাও করে রাখা এবং শান্তিরবাজারের সিপিআইএম নেতা - কর্মীদের বাড়িঘরে হামলা ও মারধরের ঘটনার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরে সিপিআইএম শান্তিরবাজার মহকুমা সম্পাদক আশু দেবনাথ। তিনি জানান, আক্রমণের ঘটনাগুলি জানাতে বারে বারে ফোন করলেও মহকুমা পুলিশ আধিকারিক ও শান্তিরবাজার থানার ওসি ফোনও ধরেননি। প্রার্থীদের মনোনয়ন জমা দিতে প্রশাসনিক হস্তক্ষেপ করতে দক্ষিণ জেলার জেলা শাসকের কাছেও গিয়েও কোন প্রশাসনিক সহযোগিতা পাননি বলেও অভিযোগ তাদের। দলীয় নেতা - কর্মীদের উপর আক্রমণের ঘটনায় জড়িত দুষ্কৃতিদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্হা নেওয়ারও দাবি জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha