স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ নভেম্বর : রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি চালকের সঙ্গে
রিক্সা চালকের মতবিরোধ। হর্ন দেওয়ার পরেও পাশ না দেওয়ায় গাড়ি চালকের রিক্সা চালকের
সঙ্গে কথা কাটাকাটি হয়। শেষ পর্যন্ত গাড়ি চালক রিক্সা চালককে বেধড়ক মারধর করে রক্তাক্ত
করে বলে অভিযোগ।
তারপর গাড়ি
চালককে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী এবং পথচারীরা আটক করে। গাড়িটি আটক
করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে গাড়ি চালক এবং গাড়ি চালকদের সঙ্গে থাকা এক
মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে আহত রিকশা চালককে উদ্ধার করে দমকল কর্মীদের
খবর দেওয়া হয়। দমকল কর্মীরা এসে আহত রিকশা চালককে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ গাড়ি চালকের দোষ ছিল। গাড়িটির নম্বর TR01D0287 ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান