Friday, November 6, 2026
বাড়ি রাজ্য বিশালগড়ে আটক হল কুখ্যাত ছিনতাইবাজ

বিশালগড়ে আটক হল কুখ্যাত ছিনতাইবাজ

বিশালগড়ে আটক হল কুখ্যাত ছিনতাইবাজ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ নভেম্বর : বিশালগড়ে আটক হল কুখ্যাত ছিনতাইবাজ। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত ছিনতাইবাদ কবীর হোসেন। এ বিষয়ে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের সাব ইন্সপেক্টর জানিয়েছেন, গত ১৬ সেপ্টেম্বর স্কুটি দিয়ে এসে এক মহিলার গলার হার ছিনতাই করেছিল।

এই ঘটনার পর থানায় মামলা দায়ের করেন সেই মহিলা। পুলিশ মামলা নিয়ে আগে একজনকে আটক করেছে। সেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এখন কবিরকে আটক করেছে পুলিশ। দ্বিতীয় ধাপে ধৃত কবিরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে। পুলিশ আরো জানায়, ছিনতাই হওয়া চেইন উদ্ধার করতে পারেনি পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha