স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৫
অক্টোবর : বনমন্ত্রী অনিমেষ দেববর্মাকে কেন্দ্র করে বাছাইবাড়ি এলাকায় উত্তেজনা ছড়াল।
বৃহস্পতিবার বেলা ১১ টার নাগাদ বাছাইবাড়ি এলাকা দিয়ে সরকারি অনুষ্ঠানের উদ্দেশ্যে
যাবেন জানতে পেরে স্থানীয়রা কালো পতাকা হাতে নিয়ে সড়ক অবরোধ করেন। এই খবর পৌঁছে
যায় মন্ত্রী অনিমেষ দেববর্মার কাছে। কিন্তু বাছাইবাড়িতে সড়ক অবরোধের জেরে তিনি দীর্ঘক্ষণ
আশারামবাড়ি এলাকায় অবস্থান করেন।
তারপর সাড়ে ১২
টার নাগাদ অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন তিনি। তখন রাস্তায় জমায়েত কিছু আন্দোলনকারী
কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় মন্ত্রীকে। স্লোগান তোলে অনিমেষ দেববর্মা গো ব্যাক।
অবরোধকারীদের অভিযোগ, মথা দলের হয়ে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে মন্ত্রী এলাকায়
কোন নির্বাচনী প্রচারের সময় যায় নি। অথচ বর্তমানে বিজেপি-র হয়ে প্রচারে অংশ নেন।
এই বিষয়কে কেন্দ্র করেই ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রায় আধঘণ্টা ধরে অবরোধ চলার পর
অবশেষে অবরোধকারীরা তা প্রত্যাহার করে নেন। উল্লেখ্য, মন্ত্রীর বিধানসভা কেন্দ্র আশারাম
বাড়ির তিপরা মথার কর্মীরা দীর্ঘদিন ধরে মন্ত্রীর দিকে নজর রেখে চলেছেন। অত্যন্ত অসন্তুষ্ট
মন্ত্রীর উপর। তাদের মতে মন্ত্রী অনিমেষ দেববর্মা তিপরা মথার হয়ে নির্বাচনে জয়ী হয়ে
বিজেপি কথামতো কাজ করছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান