স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৪ অক্টোবর : চেছুড়িমাই জাতীয় সড়কে বাস গাড়ী ভাঙচুর লুটপাট এবং চালককে মারধর করার অপরাধে মঙ্গলবার গভীর রাতে পুলিশের হাতে আটক হয় মূল অভিযুক্ত। ধৃতের নাম অভিজিৎ ভৌমিক(৩৩)।
বুধবার তাকে বিশালগড় আদালতে পাঠানো হয়। গত ১২ই অক্টোবর আরো এক অভিযুক্ত প্রীতম মজুমদারকে আটক করে আদালতে পাঠানো হলে আদালত তাকে ১৪ দিনের জেল কাসটিডিতে দিতে পাঠায় বলে জানিয়েছে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। উল্লেখ্য, সেদিন গাড়ি থামিয়ে দুর্বৃত্ত ব্যাপকভাবে গাড়ি ভাঙচুর করেছে। গাড়ি চালককেও মারধর করে। তারপরই সড়ক হয় বাস চালকদের সংগঠন। পুলিশের কাছে গিয়ে দুর্বৃত্তের গ্রেফতারের দাবি করে। তারপরই পুলিশ ধরপাকড় করতে ময়দানে নেমে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান