Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মীর অবহেলা প্রত্যক্ষ করলেন সিডিপিও

অঙ্গনওয়াড়ি কর্মীর অবহেলা প্রত্যক্ষ করলেন সিডিপিও

অঙ্গনওয়াড়ি কর্মীর অবহেলা প্রত্যক্ষ করলেন সিডিপিও

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ১৪ অক্টোবর : সহায়িকা উপস্থিত থাকলেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মিত উপস্থিত থাকেন না অঙ্গনওয়াড়ি কর্মী। এই ঘটনা জোলাইবাড়ি সি ডি পি ও'র অন্তর্গত মুহুরীপুর আর এফ পঞ্চায়েত এলাকার মধুলা সর্দার পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সুস্মিতা শীল ঠিকঠাক অফিসে যান না। শুধু তাই নয়, তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে যেকোনো সময় ছুটিতে চলে যান। যার ফলে পড়াশোনা লাটে উঠেছে।

এমনকি এলাকার শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য বরাদ্দ খাবার ঠিকঠাকভাবে সরবরাহ করা হয় না বলে অভিযোগ। বিষয়টি নিয়ে উক্ত অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে এলাকাবাসী কথা বললে তিনি তাদের সাথে দুর্ব্যবহার করেন বলে জানা গেছে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বুধবার আচমকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে যান জোলাইবাড়ি সি ডি পি ও। তিনি এলাকাবাসীর মুখ থেকে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সি ডি পি ও এই বিষয় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha