Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য সড়ক অবরোধ করল রাবার চাষিরা

সড়ক অবরোধ করল রাবার চাষিরা

সড়ক অবরোধ করল রাবার চাষিরা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ১৪ অক্টোবর : পাট্টা জমির রাবার গাছ কেটে দেওয়ার অভিযোগে বুধবার সকাল থেকে আবারো গন্ডাছড়া–অমরপুর সড়কের বাবুসাই এলাকায় পথ অবরোধ করেন ক্ষতিগ্রস্ত রাবার চাষিরা। অবরোধকারীদের অভিযোগ, বন দপ্তরের কর্মীরা তাঁদের পাট্টা জমিতে থাকা প্রায় এক হাজার রাবার গাছ কেটে দিয়েছেন। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।

এর আগে গত ১২ ও ২৩ সেপ্টেম্বর দু’দফায় সড়ক অবরোধ করা হয়। তখন বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ। অন্যদিকে, দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় আটকে পড়েন বহু যাত্রী। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোনও প্রশাসনিক আধিকারিক না পৌঁছানোয় ক্ষোভ বাড়তে থাকে। অমরপুরের ডিএফও-র সঙ্গে কথা বলতে গেলে যাত্রীদের গালমন্দ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। ক্ষতিপূরণ নিয়ে চাষিদের আন্দোলন এবং অবরোধে সাধারণ মানুষের দুর্ভোগ—দুইয়ের মাঝে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও সমস্যার স্থায়ী সমাধানের দাবি উঠেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha