Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য ২৩,৯৮৬ জনকে সরকারি চাকরি এবং ২৬ হাজার কনট্রাস্ট্রোল ও আউটসোর্সিং চাকরি দিয়েছে বর্তমান সরকার : মুখ্যমন্ত্রী

২৩,৯৮৬ জনকে সরকারি চাকরি এবং ২৬ হাজার কনট্রাস্ট্রোল ও আউটসোর্সিং চাকরি দিয়েছে বর্তমান সরকার : মুখ্যমন্ত্রী

২৩,৯৮৬ জনকে সরকারি চাকরি এবং ২৬ হাজার কনট্রাস্ট্রোল ও আউটসোর্সিং চাকরি দিয়েছে বর্তমান সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ১৪ অক্টোবর : বুধবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে টেট টু এবং এস.টি.জি.টি-র চাকরির অফার তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন ৭৬৬ জনের হাতে চাকুরীর অফার তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, টেট টু ১ হাজার ২০ জনের মধ্যে যোগ্য ৭৬৬ জনের নাম দপ্তরের কাছে প্রেরণ করা হয়। তারপর আজকে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে অফার তুলে দেওয়া হচ্ছে।

কিন্তু এর মধ্যে এসটি এবং এক্স সার্ভিসম্যান নেই। ২৩৩ জনের যে এসটি সংরক্ষিত আসন সংখ্যা ছিল তাদের নিয়োগ করা যায়নি। একইসঙ্গে ২৩ জন এক সার্ভিস ম্যান কাউকে পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী আরও বলেন, টেট ওয়ানে ১০৩৬ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে আদালতে মামলা হওয়ার কারণে। কেউ যাতে হেয় না হয় তার জন্য সরকার সবসময় চেষ্টা করে। মুখ্যমন্ত্রী বলেন নিয়োগের সময় কোন অস্বচ্ছতার জায়গা নেই। স্বচ্ছতার মাধ্যমে প্রত্যেকটি দপ্তরে ধারাবাহিকভাবে শূন্যপদ পূরণ করে সরকারি পরিষেবা শক্তিশালী করা। রাজ্য সরকার এখন পর্যন্ত ড্রাই হারনেস সহ ২২ হাজার ৪৫০ জনকে বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি প্রদান করেছে। আজকের এই অনুষ্ঠানে আরো ১৪৫২ জনকে চাকুরির অফার তুলে দেওয়া হয়। একই সঙ্গে বুধবার সকালবেলা আরো একটি অনুষ্ঠানে গিয়ে ৭৪ জন সহকারী অধ্যাপক এবং ১০ জন ইয়ুথ অর্গানাইজারকে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে।

বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সর্বমোট ২৩ হাজার ৯৮৬ জনকে সরকারি চাকরি দিয়েছে। অপরদিকে কন্টাক্টচুয়াল এবং আউটসোর্সিং -এর মাধ্যমে ২৬ হাজার যুবক যুবতীকে নিয়োগ করেছে বিভিন্ন দপ্তরে। মুখ্যমন্ত্রী আরও বলেন শিক্ষকের ঘাটতি যেন না হয় তার জন্য চেষ্টা করছে সরকার। গুণগত শিক্ষার মাধ্যমে রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চায় বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন চাকুরির অফার বিলি অনুষ্ঠানে টেট টু ৭৬৬ জন এবং এস.টি.জি.টি -র ৬৮৬ জনের হাতে চাকরির অফার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha