Monday, October 12, 2026
বাড়ি রাজ্য লোকাল ট্রেনে অস্বাভাবিক ভিড়, টিকিট কেটে ট্রেনে উঠতে পারল না বহু যাত্রী

লোকাল ট্রেনে অস্বাভাবিক ভিড়, টিকিট কেটে ট্রেনে উঠতে পারল না বহু যাত্রী

লোকাল ট্রেনে অস্বাভাবিক ভিড়, টিকিট কেটে ট্রেনে উঠতে পারল না বহু যাত্রী

 

 স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ১২ অক্টোবর : লোকাল ট্রেনে অস্বাভাবিক ভিড়ের জেরে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। অভিযোগ, জোলাইবাড়ি রেলস্টেশন থেকে বৈধ টিকিট কেটেও বহু যাত্রী ট্রেনে উঠতে পারেননি। ফলে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যাত্রীদের অভিযোগ, ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় অনেকেই উঠার সুযোগ পাননি। টিকিট কেটেও ট্রেনে উঠতে না পারায় তাদের ভোগান্তির মুখে পড়তে হয়।

বিশেষ করে জরুরি কাজে যাতায়াতকারী যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে এদিন। এই পরিস্থিতিতে লোকাল ট্রেনে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ, পর্যাপ্ত পরিষেবা এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠছে। রেল কর্তৃপক্ষের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন যাত্রীরা। যাত্রীদের আরো অভিযোগ বহু যাত্রী টিকিট না কেটে প্রতিদিন ট্রেন চড়ছেন।

তাদের বিরুদ্ধেও টিটির কোন ব্যবস্থা নেই। বরং যারা টিকিট কেটে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চাইছেন তাদের চলাচলে ব্যাঘাত ঘটছে। এর মধ্যে দিয়ে কাজ ছিল সোমবার। একটা বড় অংশে সরকারি কর্মচারী ট্রেনে চড়েছেন। যার কারনে সকাল থেকেই ছিল লোকাল ট্রেনের অতিরিক্ত ভিড়। অথচ ভিড় সামাল দেওয়ার জন্য নেই কেউ। যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে এর জবাবদিহি কে হবে সে প্রশ্ন কিন্তু অবশ্যই উঠতে শুরু করেছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha