Monday, October 12, 2026
বাড়ি রাজ্য নিয়োগের দাবিতে রাস্তায় বসলেন পরীক্ষার্থীরা

নিয়োগের দাবিতে রাস্তায় বসলেন পরীক্ষার্থীরা

নিয়োগের দাবিতে রাস্তায় বসলেন পরীক্ষার্থীরা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ১২ অক্টোবর : গত কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে টেট পরীক্ষায় বসার পর সকলকে একসাথে নিয়োগ করার জন্য দাবি উঠে। এই দাবি নিয়ে গত কয়েক বছর ধরেই নাকানি চোপানি খেতে হচ্ছে রাজ্য সরকারকে। যার ব্যতিক্রম নয় এবারও। গত দুদিন আগে প্রকাশিত হয়েছে ২০২৪ সালের টেট টু পরীক্ষার ফলাফল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১৪৮৮ জন। তাদের মধ্যে ম্যারিট লিস্টে স্থান পেয়েছেন ৭৬৬ জন। বাকিদের নাম আসেনি মেরিট লিস্টে।

 ফলে হতাশায় আন্দোলনে নামলেন তালিকা বহির্ভূত পরীক্ষার্থীরা। সোমবার শিক্ষা দপ্তরে গিয়ে অবশিষ্টদের কবে নাগাদ নিয়োগ করা হতে পারে সে বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর মিলেনি তাদের। তারপরই তারা শিক্ষা ভবনের সামনে তারা সড়ক অবরোধ করেন। তাদের দাবি অবিলম্বে সকলকে একসঙ্গে নিয়োগ করতে হবে। না হলে তারা হতাশায় ভেঙে পড়ছেন বলে সংবাদ মাধ্যমকে জানান।

এদিন আন্দোলনে বসে শিক্ষা দপ্তরের গেটে কান্নায় ভেঙে পড়েন বহু পরীক্ষার্থী। উল্লেখ্য, বিজ্ঞপ্তি প্রকাশের সময় শূন্যপদের পরিসংখ্যান পরিবর্তন করতে পারে না রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর। আদালতে নির্দেশিকা অনুযায়ী শূন্য পদ নিয়োগ প্রক্রিয়া চলাকালীন সময়ে বাড়ানো যায় না। প্রয়োজনে শূন্যপদ পূরণ করতে পরবর্তী নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে হয় সংশ্লিষ্ট দপ্তরকে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha