স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১২ অক্টোবর : ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফলের দিন থলিবাড়িতে রাজ্যের আইজি-র গাড়ি ভাঙচুরের ঘটনায় আরো চার অভিযুক্তকে জালে তুলেছে যাত্রাপুর থানার পুলিশ। অভিযুক্তরা হলো, সোনা মানিক ত্রিপুরা, বয়স ২৯, বজেন্দ্র ত্রিপুরা, বয়স ৩১, ভদ্র কুমার ত্রিপুরা, বয়স ৩৮, যাত্রাপদ ত্রিপুরা, বয়স ৩৯। তাদের বাড়ি ধূপছড়া পাড়ায়। রবিবার রাতে যাত্রাপুর থানার পুলিশ এলাকা ঘেরাও করে আটক করে তাদের রাতেই থানাতে নিয়ে আসে।
আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় এটি পুলিশের তৃতীয় দফার ধরপাকড় বলে জানায়। এদিকে, এই ঘটনা নিয়ে যাত্রাপুর থানার ওসি জানান, রাজ্যের আইজির গাড়ি ভাঙচুরের বিষয়টিকে কোনভাবেই হালকাভাবে নেওয়া হচ্ছে না। ঘটনার সঙ্গে অভিযুক্ত জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এই ঘটনায় যাদের নামে মামলা রয়েছে, সামনের দিনেও তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ তল্লাশি করবে বলে জানান। সোমবার, ধৃত চারজনকে সোনামুড়া আদালতে সোপর্দ করা হয় বলে জানান ওসি পার্থনাথ ভৌমিক।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান