Friday, October 9, 2026
বাড়ি রাজ্য বসত বাড়িতে অগ্নিকাণ্ড, থানায় মামলা

বসত বাড়িতে অগ্নিকাণ্ড, থানায় মামলা

বসত বাড়িতে অগ্নিকাণ্ড, থানায় মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা। ৮ অক্টোবর ;  গভীর রাতে এক অগ্নিকাণ্ডের ঘটনা খোয়াইয়ের গণকী এলাকায়। বুধবার গভীর রাতে গণকী জগন্নাথ আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দা সঞ্জয় দাসের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনায় ঘরের ভেতরে থাকা সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১ টা ৩০ মিনিট নাগাদ সঞ্জয় দাসের বসত ঘরের পাশে থাকা একটি ঘরে হঠাৎ আগুন দেখতে পায় পরিবারের সদস্যরা। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ভয়াবহ রূপ নেয়।

তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। দমকল কর্মীদের খবর দেওয়া হয়। দমকল কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে গেছে পুরো পরিবারটি।আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত অগ্নিসংযোগ বলে সন্দেহ প্রকাশ করেছেন বাড়ির মালিক সঞ্জয় দাস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে খোয়াই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha