স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ৮ অক্টোবর ; মাদক বিরোধী বার্তা নিয়ে ‘রাষ্ট্রীয় একতা
দিবস’ উপলক্ষে ত্রিপুরা পুলিশের ৩,০০০ কিমি মোটর সাইকেল মিছিল। ‘রাষ্ট্রীয় একতা দিবস’
উপলক্ষে মাদক বিরোধী সচেতনতার বার্তা নিয়ে দীর্ঘ মোটর সাইকেল মিছিল আয়োজন করে ত্রিপুরা
পুলিশ। বৃহস্পতিবার আগরতলার এ.ডি. নগর পুলিশ লাইনস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম
থেকে মিছিলের সূচনা করেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক জি.এস রাও। ড্রাগসের
বিরুদ্ধে যুদ্ধ-এই মূল বার্তাকে সামনে রেখে আয়োজিত মিছিলটি আগরতলা থেকে প্রায় ৩,০০০
কিলোমিটার সড়কপথ অতিক্রম করে গুজরাটের কেভাদিয়ায় একতা নগরে পৌঁছাবে।
মিছিলে দেশের বিভিন্ন প্রান্তের পুলিশ বাহিনী, কেন্দ্রীয়
সশস্ত্র পুলিশ বাহিনী, বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং কেন্দ্রীয় পুলিশ সংগঠনের সদস্যরা
অংশ গ্রহণ করেন। মাদক দ্রব্যের অপব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে
সচেতনতা বৃদ্ধি এবং ‘মাদকমুক্ত ভারত’-এর বার্তা ছড়িয়ে দেওয়াই এই মিছিলের অন্যতম
প্রধান লক্ষ্য।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান