স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ৮ অক্টোবর ; রাতের অন্ধকারে এক কৃষকের রাবার গাছ কেটে
দিল দুষ্কৃতিরা। ঘটনা বুধবার গভীর রাতে যাত্রাপুর থানা এলাকার বাঘাইয়াচর গ্রামে। এলাকার
বাসিন্দা মামন মিয়া নিজের বসতবাড়ি সংলগ্ন আধাকানি টিলা ভূমিতে রাবার গাছের চারা লাগিয়েছিলেন
বিগত দুই মাস পূর্বে।
বুধবার গভীর রাতে দুষ্কৃতিরা
৫৩ টি রাবার গাছের চারা কেটে ফেলে দেয়। মামন মিয়ার বাবা জানান তিনি রাত্রি ১১ টা নাগাদ
ঘুমিয়েছিলেন। রাত্রি সাড়ে ১২ টা নাগাদ ওনার স্ত্রী লক্ষ্য করে তাদের রাবার গাছের চারা
গুলি কেটে ফেলেছে কে বা কারা। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিসকে। রাত্রি ১ টা নাগাদ পুলিশ
ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য
দেখা দিয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান