স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর : সম্প্রতি চড়িলাম সিলোটিয়া মুড়া এলাকার বাসিন্দা
সহদেব মজুমদারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সহদেব মজুমদারের বাড়ি থেকে ২০ লক্ষ টাকার
স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরেরা। বেশকিছু দিন ধরে এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে
বিশ্রামগঞ্জ থানার পুলিশ।
রবিবার বিশ্রামগঞ্জ থানার এসআই শান্তি বাহু ত্রিপুরা
এই চুরির ঘটনার তদন্তে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে চড়িলাম মধ্যপাড়া এলাকায়
গাড়ি চালক মিটন দেবনাথের বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি
বাড়িতে তল্লাশি চালানো হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান