Thursday, October 8, 2026
বাড়ি রাজ্য বুলডোজারে ধ্বংস বিজেপি নেতার দোকান

বুলডোজারে ধ্বংস বিজেপি নেতার দোকান

বুলডোজারে ধ্বংস বিজেপি নেতার দোকান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ অক্টোবর : শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব কি চরমে? সোনামুড়া নগর পঞ্চায়েতের কাউন্সিলরদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি মেম্বারের। চাঞ্চল্যকর ঘটনাটি সোনামুড়া বাঁশ বাজারে। অভিযোগ, সোনামুড়া নগর পঞ্চায়েতে রাতের আঁধারে কোনো রকম নোটিশ ছাড়াই বিজেপি-র এক সক্রিয় মেম্বারের দেড়শ বছরের পুরনো দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। ভুক্তভোগী বিজেপি মেম্বারের অভিযোগ, তার দোকানটি দীর্ঘ দেড়শ বছরের পুরনো। নগর পঞ্চায়েত থেকে তাকে কোনো উচ্ছেদ নোটিশ দেওয়া হয়নি।

 রাতের অন্ধকারে হঠাৎ এসে দোকানটি ভেঙে দেওয়া হয়। তার আরও বিস্ফোরক অভিযোগ, বাঁশ বাজারে গোমতী নদীর পাড়ে সরকারি জায়গায় আরও অনেকের দোকান ও বাড়ি রয়েছে। কিন্তু সেগুলো না ভেঙে শুধুমাত্র টার্গেট করে তার দোকানটিই ভাঙা হয়েছে। এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে দাবি তার। নগর পঞ্চায়েতের কাউন্সিলরের বিরুদ্ধে গুরুত্ব অভিযোগ তুলেন। দাবি নগর পঞ্চায়েতের কাউন্সিলরদের দাদন না দেওয়ায় তার সঙ্গে ঘটনা ঘটেছে। এদিকে এই ঘটনা সম্পর্কে সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন জানান, তিনি এই বিষয়টি জানেন না।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha