স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৭ অক্টোবর : ভারতের মুখ্য
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি বৃহস্পতিবার আগরতলা শহরে মিছিল সংগঠিত
করবে প্রদেশ কংগ্রেস। একই সাথে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা
হবে। ‘সংবিধান বাঁচাও’ কর্মসূচির
অঙ্গ হিসেবে এই কর্মসূচি পালন করবে প্রদেশ কংগ্রেস।
আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে
আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের
সামনে পৌঁছবে। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের
পদত্যাগের দাবি জানানো হবে। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির
বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায়
বর্মন। অপরদিকে কংগ্রেস দলে যোগ দান করলেন প্রাক্তন কাউন্সিলার পান্না দেব সহ বেশ কয়েকজন।
বৃহস্পতিবার
প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই যোগদান কর্মসূচি। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস
সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা। উপস্থিত কংগ্রেস
নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেস দলে বরণ করে নেন। প্রদেশ কংগ্রেস
সভাপতি আশিস কুমার সাহা জানান বিগত কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক
দল ত্যাগ করে মানুষ কংগ্রেস দলে যোগদান করছে। এইদিন প্রাক্তন কাউন্সিলার পান্না দেব
সহ বেশ কয়েকজন কংগ্রেস দলে যোগদান করেছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান