স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৭ অক্টোবর : প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক এবং কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণার
উৎস। বুধবার ধলাই জেলার আমবাসা মোটর স্ট্যান্ডে আয়োজিত ‘সেবা জ্যোতি যাত্রা’র জেলা-ভিত্তিক কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যের
বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ এ কথা বলেন।
তিনি বলেন,
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ ও ‘সেবা জ্যোতি যাত্রা’র মাধ্যমে তাঁর জনসেবামূলক কর্মযজ্ঞকে
স্মরণ করা হচ্ছে।মন্ত্রী বলেন জনপ্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫
বছরের কর্মজীবনকে স্মরণ করে মাসব্যাপী ‘সেবা সংকল্প’ পালন করা হচ্ছে। দেশের মানুষের কাছে তিনি
নতুন ভারতের নির্মাতা—প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। তাঁর জীবন, সংগ্রাম, রাজনৈতিক যাত্রা এবং দেশ গঠনের দৃঢ় সংকল্প আজ ভারতের
কোটি কোটি মানুষের সঙ্গে যুক্ত।
তিনি বলেন,
২০০১ সালে নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৪
সাল পর্যন্ত টানা ১৩ বছর সেই দায়িত্ব পালন করেন।মন্ত্রী আরো বলেন তাঁর প্রশাসনিক কর্মকাণ্ড
তাঁকে জাতীয় রাজনীতিতে একজন সম্ভাবনাময় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর আসে ২০১৪
সাল যা ভারতীয় রাজনীতিতে শুরু হয় এক নতুন অধ্যায়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির
নেতৃত্বে সরকার গঠিত হয় এবং ২৬ মে নরেন্দ্র মোদি প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে
শপথ নেন। ২০১৯ সালে দেশের মানুষ ফের তাঁর নেতৃত্বের প্রতি আস্থা রাখে। আর ২০২৪ সালে
বিজেপি নেতৃত্বাধীন জোট আবারও কেন্দ্রে সরকার গঠন করে এবং নরেন্দ্র মোদি তৃতীয়বারের
জন্য দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এটি শুধুমাত্র একজন ব্যক্তির রাজনৈতিক
যাত্রা নয়, এটি ভারতীয় গণতন্ত্রের শক্তিরও এক উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদির সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সমাজের প্রান্তিক মানুষের
কাছে উন্নয়নের আলো পৌঁছে দেওয়া, বলেও উল্লেখ করেন তিনি।রতন লাল নাথ বলেন, আমরা দেখছি,
সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
একসময় দেশের বহু দরিদ্র পরিবারের কোনও ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। বর্তমানে সেই পরিস্থিতির
আমূল পরিবর্তন হয়েছে। কৃষকরা শুধু খাদ্য উৎপাদন করেন না, তাঁরা দেশের অর্থনীতির অন্যতম
ভিত্তি। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির মাধ্যমে কৃষকরা উপকৃত হচ্ছেন।
তিনি আরও বলেন,
গত এক দশকে জাতীয় সড়ক, রেল যোগাযোগ, বিমানবন্দর,
গ্রামীণ সড়ক, বিদ্যুৎ পরিষেবা এবং ডিজিটাল পরিকাঠামোর ক্ষেত্রে দেশে ব্যাপক
পরিবর্তন এসেছে।
বিদ্যুৎমন্ত্রী
বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের বিভিন্ন কর্মকাণ্ড ও সরকারি প্রকল্পের সুফল সাধারণ
মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জনগণের কল্যাণে তাঁর নেতৃত্বাধীন সরকার একাধিক জনমুখী
প্রকল্প কার্যকর করেছে।
তিনি বলেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বর্তমানে বিশ্বের অর্থনীতিতে চতুর্থ স্থানে উঠে এসেছে।
খুব শীঘ্রই আমরা তৃতীয় স্থানে পৌঁছব এবং ২০৪৭ সালে ভারত বিশ্বের এক নম্বর অর্থনীতিতে
পরিণত হবে। জনসেবার ক্ষেত্রে ভারত আবারও বিশ্বের শ্রেষ্ঠ আসন অধিকার করবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান