Friday, October 2, 2026
বাড়ি রাজ্য গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে রাজ্যপাল

গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে রাজ্যপাল

গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে রাজ্যপাল

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ অক্টোবর ; জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আগরতলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিন সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি এবং গান্ধীঘাটে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সন্তনা চাকমা এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার। গান্ধী জয়ন্তী উপলক্ষে শুক্রবার সকালে প্রথমে আগরতলার সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সন্তনা চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমারসহ অন্যান্য আধিকারিকরা। তারপর রাজ্যপাল পৌঁছান আগরতলার গান্ধীঘাটে। সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। গান্ধীজয়ন্তী উপলক্ষে গান্ধীঘাট এলাকায় বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাত্মা গান্ধীর আদর্শ, অহিংসা, শান্তি ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। গান্ধীজির দেখানো পথে এগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha