স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ অক্টোবর ; বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে
অবমাননা করার অভিযোগ উঠল বিশালগড় এক ঠিকাদারের বিরুদ্ধে। জানা গেছে রাস্তার কাজের
জন্য পাথর এবং যন্ত্রপাতি বিশালগড় অফিসটিলা এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে
ফেলে রাখা হয়েছে। জানা গেছে বিশালগড় অফিসটিলা এলাকার ঠিকাদার প্রদীপ সাহা এই রাস্তা
কাজের জন্য পাথর এবং যন্ত্রপাতি রাখার অভিযোগ উঠে।
শুক্রবার
দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এই এলাকার প্রবীণ ব্যক্তি এই বিস্তারিত ঘটনা তুলে
ধরেন এবং এই ঘটনা নিন্দা জানান তিনি। এখন দেখার বিষয় উক্ত বিষয়ে প্রশাসন কি ভূমিকা
গ্রহণ করে। এদিকে সাংস্কৃতিক মহলও বেখবর। প্রতিদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি
সামনে দিয়ে আসা-যাওয়া করলো তাদের এখন পর্যন্ত কুম্ভকর্ণ প্রশাসনের কাছে অভিযোগ জানাতে
দেখা যায়নি। কেউ কেউ মনে করছে, শুধুমাত্র বছরে একটা দিন রবীন্দ্রজয়ন্তী উদযাপন করলেই
কবিগুরুর প্রতি সঠিক সম্মান জানানো হয় না। কবিগুরুর প্রতি সঠিক সম্মান জানাতে গেলে
কিছু অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে সেসব মহলের। বিশালগড়ের এই ঘটনা নিন্দার ঝড় বইছে
প্রত্যক্ষদর্শীদের মধ্যে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান