স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১ অক্টোবর :আগরতলার প্রজ্ঞা
ভবনে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন
করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায় সহ দপ্তরের আধিকারিক,
চিকিৎসক এবং অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব এবং সমাজে
রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার উপর গুরুত্ব দেওয়া
হয়।
মন্ত্রী বলেন
রক্তদানে উৎসাহিত করার চেয়ে বেশি প্রয়োজন রক্তের প্রয়োজনীয়তা কমানো। নির্দিষ্ট
বয়সের আগে বিয়ে দেওয়া, দুর্ঘটনা, নেশা বন্ধ করে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে।
তাহলেই রক্তের প্রয়োজনীয়তা কমবে। এমনটাই বললেন মন্ত্রী। তিনি আরো বলেন রক্তের বিকল্প
নেই। রক্ত দিয়ে মানুষকে বাঁচানো যায়। তাই রক্তদানে সকলকে এগিয়ে আসা প্রয়োজন বলে
জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান