স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৯ সেপ্টেম্বর :পানীয় জলের
দাবিতে সড়ক অবরোধ করল জনগণ। দীর্ঘ ১৫ দিন ধরে পানীয় জল সঙ্কট সোনারাম কোবরা পাড়ায়।
মঙ্গলবার বাধ্য হয়ে এক প্রকার রাস্তা অবরোধে নামে এলাকাবাসী। কুলাই দ্বাদশ শ্রেণী
বিদ্যালয়ের সামনে সকাল ৯ টা থেকে আমবাসা কমলপুর রাস্তা অবরোধে নামে এলাকাবাসী। জানা
যায়, মঙ্গলবার ছিল কুলাইয়ে সাপ্তাহিক হাট বাজার। হাটবাজারে দিন রাস্তা অবরোধের ফলে
উভয়দিকে যানজট সৃষ্টি হয়। সাপ্তাহিক হাটবাজারে ক্রেতা থেকে বিক্রেতা সবারই আসতে অসুবিধার
সম্মুখীন হয়।
দীর্ঘ দেড়
ঘন্টা পথ অবরোধ চলার পর দেখা নেই সংশ্লিষ্ট দপ্তরের কোন আধিকারিকের। স্থানীয় নেতৃত্ব
অবরোধকারীদের সাথে কথা বলেন কিন্তু তাদের কথার কোন গুরুত্ব দেয়নি অবরোধকারীরা। তাদের
দাবি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা আন্দোলন স্হল আসতে হবে এবং তাদের পানীয় জলের সমস্যার
সমাধান করতে হবে। দেড় ঘন্টা পর আমবাসা যাওয়ার পথে বি এ সি চেয়ারম্যান পরিমল দেববর্মা
ঘটনাস্থলে পৌঁছলে উনার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী। পরিমল দেববর্মা অবরোধকারীদের
বলেন এক ঘন্টার মধ্যে তাদের পানীয় জলের ব্যবস্থা করা হবে।
যদি না আসে এলাকাবাসী পুনরায় পথ অবরোধ করতে পারে।
এই আশ্বাসে আমবাসা কমলপুর সড়ক অবরোধ মুক্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে
১৫ দিন ধরে জলের পাম্প মেশিন বিকল হয়ে থাকলেও দপ্তরের কোন হেলদোল নেই। তাই একপ্রকার
বাধ্য হয়ে এলাকাবাসী আজ পথে নামতে বাধ্য হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান