Wednesday, September 23, 2026
বাড়ি রাজ্য সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে ভিলেজ কমিটির নির্বাচন করতে বাধ্য হচ্ছে সরকার : জিতেন্দ্র চৌধুরী

সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে ভিলেজ কমিটির নির্বাচন করতে বাধ্য হচ্ছে সরকার : জিতেন্দ্র চৌধুরী

সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে ভিলেজ কমিটির নির্বাচন করতে বাধ্য হচ্ছে সরকার : জিতেন্দ্র চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ সেপ্টেম্বর :আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে বুধবার সিপিআইএম গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে গন্ডাছড়া বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে সিপিআইএম গণ্ডাছড়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে এক সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে অনুষ্ঠিত হয় জনসভা। জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

সাথে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য ললিত ত্রিপুরা, মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, সুমতি রঞ্জন চাকমা, অর্চনা দাস, সুশান্ত হাজারি, শৈলেশ দাস সহ অন্যান্যরা। এইদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, দীর্ঘ পাঁচ বছর ভিলেজ কমিটির নির্বাচন না করার পেছনে মূল কারণ হলো বিজেপি জনগণকে ভয় পায়, আর এডিসি এলাকার মানুষকে আরো বেশি ভয় পায়। তাই নানা অজুহাতে গত পাঁচ বছর ভিলেজ কমিটির নির্বাচন করে নি। তারপর একটা রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে যাওয়ার পর কানমোলা খেয়ে এবং থাপ্পড় খেয়ে ডাক্তার মানিক সাহা সরকার এই ভিলেজ কমিটির নির্বাচন করতে বাধ্য হয়েছে।

এর মানে দাঁড়িয়েছে, ভোটের আগে ডাক্তার মানিক সাহার সরকার পরাজিত হয়েছে। তাই এই দলের ভোটে প্রার্থী হওয়ার এবং ভোট চাওয়ার কোন নৈতিক অধিকার নেই। তিনি আরো বলেন, এই ভিলেজ কমিটির নির্বাচনে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হবে সেগুলি বিজেপি, আইপিএফটি এবং তিপরা মথার বাপের টাকা নয়। এগুলোর জনগণের টাকা এবং রাষ্ট্রের টাকা। এই রাষ্ট্রের টাকা ব্যয় করতে হলে আইন মেনে ব্যয় করতে হয়। তিনি আরো বলেন, একদল রাজনৈতিক ডাকাত পাঁচ বছর আগে পঞ্চায়েত সচিবের কাছে তালিকা দিয়ে দীর্ঘ সময় গ্রাম সভা করে নি। রেগার টাকা লুট করেছে। এভাবে ভারতীয় জনতা পার্টি জনগণের টাকা লুট করেছে এবং গণতন্ত্র ও সংবিধানকে হত্যা করেছে। এভাবেই সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha