স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৩ সেপ্টেম্বর : গল্পের
গরু গাছে চড়ে। বাংলা এই প্রবাদটি যেন মিলে গেল ভিলেজ কমিটির নির্বাচনের চার দিন আগে।
শুধুমাত্র জনজাতি দরদ দেখিয়ে ভোটব্যাঙ্ক হাতিয়ার করে রেখেছে পাহাড়ের শাসক দল। উন্নয়নের
ছিটেফোঁটাও নেই। তাই ভোটের চার দিন আগে বয়কটের হুশিয়ারি দিলেন ফটিকরায়ের ডেমডুম
এডিসি ভিলেজের রবিধন পাড়ার মানুষ। আগামী ২৮শে সেপ্টেম্বর রাজ্যের এডিসি ভিলেজ কমিটি
নির্বাচন। এই নির্বাচনের পূর্বে যদি বিদ্যুৎ, রাস্তাঘাট এবং এলাকার বিভিন্ন সমস্যাগুলির
সমাধান না করে দেওয়া হয় তাহলে ভোট বয়কটের ডাক দিলেন তারা।
অভিযোগ করেন দীর্ঘ বছর ধরে এই সমস্যাগুলি নিয়ে দফতরের
আধিকারিকের চিঠি দিয়েও কোন কাজের কাজ হয়নি। কে শুনে কার কথা, এমনটাই সুর চড়ালেন
এলাকাবাসী। তাদের বক্তব্য, এলাকায় ৩৫ পরিবারের বসবাস। দীর্ঘ বছর ধরে নানা সমস্যায়
জীবনযাপন করছেন। অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, বাজারে নিত্যযাত্রী
প্রত্যেকেই চরম অসুবিধার সম্মুখীন। তারা বলেন, ভোট আসলেই নেতাদের মায়া কান্না ও গালভরা
ভাষণ দেখা যায়, কিন্তু ভোট পেরিয়ে গেলেই নেতাদের আর কোনো দেখা মেলে না।
তাদের অভিযোগ
এলাকায় বিদ্যুৎ নেইগত ছয় থেকে সাত মাস ধরে। বিদ্যুতের খুঁটি আছে কিন্তু বিদ্যুৎ নেই।
রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। চলাচলের উপযোগী নয়। এলাকায় কোন বিদ্যালয় নেই। একটি
অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকলেও তার মধ্যে দিদিমনি দেখা মেলে না। এক কথার ভাবে চরম হতাশায়
দিন কাটাচ্ছে গোটা গ্রামবাসী। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে ভোটের আগে অন্তত বিদ্যুতের
সমস্যার সমাধান না হলে তারা ভোট দেবে না। এদিকে খবর পেয়ে বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়ার
থেকে শুরু করে কয়েকজন ঘটনাস্থলে আসেন, তখন এলাকাবাসী দাবি করেন সমস্যার সমাধান করে
দিতে হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান