Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য দোরগোড়ায় ভোট, উন্নয়ন ছিটেফোঁটাও পড়ে নি প্রত্যন্ত এলাকায়

দোরগোড়ায় ভোট, উন্নয়ন ছিটেফোঁটাও পড়ে নি প্রত্যন্ত এলাকায়

দোরগোড়ায় ভোট, উন্নয়ন ছিটেফোঁটাও পড়ে নি প্রত্যন্ত এলাকায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ সেপ্টেম্বর: মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন! ভিলেজ কমিটির নির্বাচনের দোরগোড়ায় আঙ্গুল তুলছে জনগণ। অভিযোগ, গবদ্দি থেকে মোহনপুর ও গোলাঘাটি যাওয়ার সড়কের বেহাল দশা। একই সঙ্গে এলাকায় পানীয় জলের সমস্যা। দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার এলাকাবাসী। মঙ্গলবার এ বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করল এলাকাবাসী।

তাদের অভিযোগ, জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গবদ্দি এলাকায় প্রায় ৭০ থেকে ৮০টি পরিবারের বসবাস। প্রতিদিন রাতদিন এই রাস্তা দিয়ে বহু মানুষের যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যা ও পানীয় জলের সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এলাকাবাসীর অভিযোগ, প্রায় দশবছর পর ভিলেজ কাউন্সিল নির্বাচন হতে চললেও এলাকার উন্নয়ন নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে। তাঁদের দাবি, বিধানসভা নির্বাচনের পর বিধায়ক মানব দেববর্মার পক্ষ থেকে এলাকায় প্রত্যাশিত উন্নয়নমূলক কাজ হয়নি।

স্থানীয় বাসিন্দাদের মূল দাবি, দ্রুত গবদ্দি থেকে মোহনপুর ও গোলাঘাটি যাওয়ার রাস্তা নির্মাণের পাশাপাশি এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এখন দেখার বিষয়, এলাকাবাসীর দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিরা কত দ্রুত উদ্যোগ নেন।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha