Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য মধ্যযুগীয় বর্বরতার শিকার মহিলা, উত্তপ্ত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকা

মধ্যযুগীয় বর্বরতার শিকার মহিলা, উত্তপ্ত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকা

মধ্যযুগীয় বর্বরতার শিকার মহিলা, উত্তপ্ত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ সেপ্টেম্বর:  সামাজিক অবক্ষয় নৈতিক অধঃপতনের এক চরম এবং লজ্জাজনক দৃশ্যের সাক্ষী থাকল আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকা। স্থানীয় এক বাড়িতে দীর্ঘদিন ধরে আগরতলা থেকে কিছু যুবক, যুবতী বিবাহিত মহিলাদের এনে অসামাজিক কার্যকলাপ তথা মধুচক্র চালানোর গুরুতর অভিযোগ উঠছিল। শনিবার সন্ধ্যায় স্থানীয় সচেতন নাগরিকরা একজোট হয়ে অভিযান চালিয়ে হাতেনাতে চারজনকে আপত্তিকর অবস্থায় পাকড়াও করেন।

এলাকার সামাজিক পরিবেশ কলুষিত করার অপরাধে ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের গণধোলাই দেয়। অভিযুক্তদের মধ্যে রাজধানী আগরতলার ধলেশ্বর এলাকার বাসিন্দা প্রিয়ম বণিক নামে এক যুবকের নাম উঠে এসেছে।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে একটি চক্র বিক্রমনগরের শান্ত পরিবেশকে ব্যবহার করে এই ধরনের অসামাজিক ব্যবসা চালিয়ে আসছিল। এদিন বিষয়টি এলাকাবাসীর নজরে আসার পর উত্তেজিত হয়ে ওঠে এলাকাবাসী। একজন মহিলাকে আটক করে রাস্তায় ফেলে মারধর করে অন্যান্য মহিলারা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক অভিযুক্তকে আটক করে হেফাজতে নেয়।

 তবে এই পরিস্থিতির সুযোগ নিয়ে দুই যুবক এক মহিলা ঘটনাস্থল থেকে চম্পট দিতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে যুক্ত বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। একটি সুস্থ, অপরাধমুক্ত নৈতিক সমাজ গড়ার স্বার্থে এই ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানায় জনগণ। স্থানীয়দের দাবিঅভিযুক্ত প্রিয়ম বণিক সহ পলাতক সমস্ত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ সামাজিক নীতি-নৈতিকতা পরিবেশ বিনষ্ট করার দুঃসাহস না দেখায়। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha