স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৩ সেপ্টেম্বর :টিজিইএ-র অন্যতম
কেন্দ্রীয় সম্মেলনকে
সামনে রেখে
স্বেচ্ছায় এক
রক্তদান শিবিরের
আয়োজন করা
হয়। রবিবার
সমিতির কেন্দ্রীয়
ভবনে এই
সম্মেলনকে সামনে
রেখে এক
স্বেচ্ছায় রক্তদান
শিবিরের আয়োজন
করা হয়।
প্রধান বক্তা
হিসেবে উপস্থিত
ছিলেন রাজ্যের
বিরোধী দলনেতা
জিতেন্দ্র চৌধুরী।
তিনি বলেন,
টিজিইএ সমাজের
প্রতি দায়বদ্ধ,
মানুষের প্রতি
দায়বদ্ধ এবং
রাজ্যের সামগ্রিক
বিকাশের প্রতি
দায়বদ্ধ। মানবিক
সমস্ত গুণাবলী
ক্ষেত্রে এই
সংগঠন সমৃদ্ধ
করার জন্য
কাজ করছে।
কিন্তু ট্রিপল
ইঞ্জিন সরকারের
কারণে রাজ্যের
সরকারি কর্মচারীরা
ক্ষতিগ্রস্ত। নিয়মিত
মহার্ঘ ভাতা
পাচ্ছেন না।
পদোন্নতি হচ্ছে
না কর্মচারীদের।
যারা চুরি
সহ কোন
অপরাধমূলক কার্যকলাপের
সঙ্গে জড়িতদের
বিরুদ্ধে একটু
আঙ্গুল তুলছেন,
তারা কেউই
রেহাই পাচ্ছে
না। এর
মধ্যে মহিলারাও
রয়েছেন। কর্মচারীদের
মহার্ঘ ভাতা
বঞ্চনা নিয়ে
বিরোধী দলনেতা
আরো বলেন,
বর্তমান সরকার
বলছে অর্থের
অভাব নেই।
আত্মনির্ভরের গল্প
বলছেন তারা।
কিন্তু প্রত্যেকটি
দপ্তরে অসংখ্য
শূন্য পদ
এবং প্রত্যেকটি
দপ্তরের কাজকর্ম
লাটে ওঠার
মত অবস্থা
হয়ে আছে।
ফলে জনগণ
কোন পরিষেবা
পাচ্ছে না
দপ্তরগুলি থেকে।
তেমনি আবার
রাজ্যের শিক্ষক
কর্মচারীদের ব্যক্তিগত
জীবনে ন্যায্য
পাওনা থেকে
বঞ্চিত হচ্ছেন।
কিন্তু কর্মচারীদের
ন্যায্য পাওনা
সরকারের দয়া
নয়। প্রধান
বিরোধী দল
সিপিআইএম যতটুকু
সম্ভব আওয়াজ
তুলছে। গত
বিধানসভা অধিবেশনেও
এই বিষয়ে
কথা বলেছে।
এখন দেখা
যাক, যদি
সরকারি কর্মচারীরা
ন্যায্য পাওনা
না পায়,
তাহলে আগামী
দিন গণতান্ত্রিক
পথ খোলা
আছে সরকার
পরিবর্তনের উদ্যোগ
নেওয়া হবে।
এমনটাই বললেন
তিনি। পরে
বিরোধী দলনেতা
সংগঠনের নেতৃত্বদের
সঙ্গে নিয়ে
রক্তদান শিবির
ঘুরে দেখেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান