Thursday, September 24, 2026
বাড়ি রাজ্য অপহরণের অভিযোগে গ্রেপ্তার যুবক

অপহরণের অভিযোগে গ্রেপ্তার যুবক

অপহরণের অভিযোগে গ্রেপ্তার যুবক

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৭ সেপ্টেম্বর :  খোয়াই থানার অন্তর্গত হাতকাটা এলাকা থেকে ১৩ বছরের এক নাবালিকাকে অপহরণের অভিযোগ।কয়েক দিন আগে এক যুবক ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়।ঘটনার পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে মহিলা থানার পুলিশ অপহরণ মামলা রুজু করে তদন্ত শুরু করে।

 তদন্তে নেমে পুলিশ গতকাল পহরমুড়া এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি ঘটনায় অভিযুক্ত যুবককেও গ্রেপ্তার করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha