স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ সেপ্টেম্বর : তিপরা মথার সাথে আসন সমঝোতা নিয়ে ক্ষোভের আগুনে পুড়ল
সাব্রুমের পশ্চিম লুধুয়া বিজেপির দলীয় কার্যালয়। আসন্ন এডিসি-র ভিলেজ কমিটির নির্বাচনকে
কেন্দ্র করে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়াল দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার পশ্চিম লুধুয়া
এডিসি ভিলেজে।
সহযোগী দল
তিপ্রা মথাকে সবকটি আসন ছেড়ে দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা দিনদুপুরে
নিজেদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয়। জানা যায় পশ্চিম লুধুয়া এডিসি ভিলেজে মোট ৭
টি ওয়ার্ডের প্রতিটিতেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিপ্রা মথা। সেখানে বিজেপির
কোনো প্রার্থী রাখা হচ্ছে না। এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে বিজেপি
শিবিরে। প্রতিবাদে ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা লুধুয়া উপরের বাজার এলাকায় অবস্থিত
দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে ছাই হয়ে যায় কার্যালয়টি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান